স্টাফ রিপোর্টার ॥ দুবাইয়ে খুন হওয়া হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে জহুর আলীর (২৮) লাশ এর আজ মঙ্গলবার দেশে আসছে। রাত ১০টায় হযরত শাহজালাল (রঃ) বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আগামীকাল বুধবার সকাল ১০ঘটিকায় শহরের ইনাতাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। প্রায়
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দি- হীরাগঞ্জ বাজারে অবৈধ দখলদারদের কবল থেকে ভিটে উদ্ধারের জন্য পুলিশ সুপার বরাবরে আবেদন করেছেন এক লন্ডন প্রবাসী। সেই সাথে ওই আবেদনে নবীগঞ্জ থানার ওসির বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী হলেন, বাজারের প্রতিষ্ঠাতা প্রয়াত সোনা মিয়া চৌধুরীর নাতি যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ চৌধুরী। গত ২১ নভেম্বর হবিগঞ্জ পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন শ্রেণির নতুন বই হাতে পাওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট- হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ঃ গতকাল ১ জানুয়ারী রোববার বেলা ১১টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে ২০১৭সালের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা
স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী নববর্ষ উপলক্ষে হবিগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। গতকাল রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার
স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর গোপায়া ইউনিয়ন বাসির উদ্যোগে ভুমি দস্যু দুর্নীতিবাজ প্রাণ আরএফএল-এর দালালদের বিরুদ্ধে প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে গোপায়া ইউনিয়নের নারায়নপুর আনন্দপুর ঈদগাহ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে জালাল উদ্দিন মেম্বারের পরিচালনায় সভাপতিত্ব করেন গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন। এতে গ্রামবাসির পক্ষে বক্তব্য রাখেন, নুরুজ্জামান চৌধুরী, সৈয়দ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এদেশের মাটিতে জঙ্গিবাদের পৃষ্টপোষক ও ধবংশাত্মক কর্মকান্ডের জনক বিএনপি জামায়াতকে এদেশের সাধারণ জনগণকে নিয়ে রাজপথে মোকাবেলা করা হবে। গতকাল সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে আনোয়ারপুর বাইপাস সড়কে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলে আলোচনা
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হল জি.আর ফাউন্ডেশন ইউকে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জি.আর ফাউন্ডেশন ইউ,কে আত্মপ্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু’র সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি, বিশিষ্ট কলামিষ্ট আখলাক হুসেইন খান খেলুর জানাজার নামাজ গতকাল বাদ জুম্মা সৈদ্যারটুলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি, বিশিষ্ট কলামিষ্ট আখলাক হুসেইন খান খেলু আর নেই। গতকাল বৃহস্পতিবার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের সৈদ্যারটুলাস্থ নিজ বাড়ীতে বিকাল ৪টা ২০ মিনিট এ অসুস্থ জনিত কারনে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। আজ জুম্মার নামাজ এর পর সৈদ্যারটুলা
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরাগ দেব (২৭) নামে এক পরিবহন ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল শহরতলীর নিজ বাড়ির পাশে গাছের ডালে গলায় রশি পেছানো অবস্থায় দেখে বাড়ির লোকজন। মৃত পরাগ দেব মাঝেরগাঁও এলাকার প্রদীপ দেব’র পুত্র। সে পরিবহন ব্যবসা করলেও নিজে ট্রাক চালাত বলে স্থানীয়রা জানান। পরাগ