বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের সাংবাদিক আখলাখ হুসেইন খান খেলু জানাজায় হাজারো মানুষের ঢল

  • আপডেট টাইম শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৭৮৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি, দৈনিক মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি, বিশিষ্ট কলামিষ্ট আখলাক হুসেইন খান খেলুর জানাজার নামাজ গতকাল বাদ জুম্মা সৈদ্যারটুলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, সিনিয়র সাংবাদিক মিলন রশীদ, জেলা পরিষদ এর নব-নির্বাচিত সদস্য মনির হোসেন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক হাফেজ সিদ্দিক আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত আলী খান, সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, ইমদাদুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য আজিমুল হক স্বপন, মখলিছ মিয়া, সাংবাদিক শেখ জোবায়ের জসিম, ১নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ লুৎফুর রহমান, বড়বাজার ব্যবসায়ী কলাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, জেলা মানবাধিকার সাধারণ সম্পাদক এস এম খোকন, বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন ও বানিয়াচং গণগ্রন্থাগার সভাপতি হাফেজ শিব্বির আহমেদ আরজু, সাংবাদিক আশিকুল ইসলাম, সংবাদপত্র এজেন্ট আলহাজ্ব হাবিবুর রহমান। এছাড়াও জানাজার নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ গ্রহন করেন। জানাযার নামাজ পরিচালনা করেন বানিয়াচং সিনিয়র আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com