শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দুবাইয়ে খুন হওয়া ইনাতাবাদের যুবকের লাশ আসছে আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ৭৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুবাইয়ে খুন হওয়া হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে জহুর আলীর (২৮) লাশ এর আজ মঙ্গলবার দেশে আসছে। রাত ১০টায় হযরত শাহজালাল (রঃ) বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আগামীকাল বুধবার সকাল ১০ঘটিকায় শহরের ইনাতাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। প্রায় দুই মাস আগে দুবাই শহরে তার বাসা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে একটি নির্জন স্থানে জহুর আলীর মরদেহ পাওয়া যায়।
নিহতের পরিবার জানায়, জহুর আলী ১৩ বছর আগে দুবাই যান। দুবাইয়ের সারজা শহরের একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। ওই দিন রাত ১১টার দিকে বাসা থেকে তিনি বের হন। এরপর আর ফিরে আসেননি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সহকর্মীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে সারজা মেডিকেলে নিয়ে যায়। খবর পেয়ে দুবাইয়ে থাকা জহুর আলীর স্বজনরা সেখানে ছুটে যান। দীর্ঘ দুই মাস মামলার তদন্তের জন্য দুবাইয়ের একটি হাসপাতালের হিমঘরে লাশ সংরক্ষণে রাখা হয়। প্রায় দুই মাস পর আজ মরহুম জহুর আলীর লাশ হবিগঞ্জে আসছে। জহুল আলীর শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা মৃত ইদ্রিস আলীর পুত্র ও বিশিষ্ট বিচারক মোঃ জনাব আলীর ছোট ভাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com