শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পৌর আ.লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদের মদদদাতাদের রাজপথে মোকাবেলা করা হবে

  • আপডেট টাইম রবিবার, ১ জানুয়ারী, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, এদেশের মাটিতে জঙ্গিবাদের পৃষ্টপোষক ও ধবংশাত্মক কর্মকান্ডের জনক বিএনপি জামায়াতকে এদেশের সাধারণ জনগণকে নিয়ে রাজপথে মোকাবেলা করা হবে।
গতকাল সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে আনোয়ারপুর বাইপাস সড়কে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলির পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুকুল অচার্য্য, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জিপি এডঃ আপীল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা আওয়ামী লীগ সদস্য ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান, আবু সালেহ মোঃ শিবলী, সুজিত বণিক, শাহবাজ চৌধুরী, মোঃ ইউনুছ মিয়া, আব্দুল কদ্দুছ, স্বপন লাল বণিক, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মামুন, জিয়া উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক পার্থ সারথি রায়, পৌর আওয়ামী লীগ নেতা পিন্টু দেব, মীর আলম কাউছার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com