স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলা প্রশাসনসহ ৮টি উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা বের হয়। বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন হয়। পরে আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন উপজেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন- নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা নামকস্থানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় মুনছব উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার রামশ্রী গ্রামের মৃত লেবাছ উল্লার পুত্র। এ সময় এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মায়া বেগম (৩০), এমরান (১৮), তানিম (৯), অমৃত (১৫)
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার চম্পা অপহরণের ৬ মাসেও উদ্ধার হয়নি। এনিয়ে চম্পার পরিবারের লোকজনের মধ্যে বিরাজ করছে অজানা আতংক। তাই এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন চম্পার পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পুর্বে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের খালপাড় জগৎপুর এলাকার মইন
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে চা শ্রমিকদের ভূমি অধিকার, ৩শ টাকা মজুরি, প্রতি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও এমবিবিএস ডাক্তার নিয়োগসহ ৭ দফা দাবিতে রবিবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে গত ৩মাস ধরে হবিগঞ্জের ১৪টি বাগানে প্রায়
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিন ব্যাপী বিনামূল্য চক্ষু শিবিরের উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সকালে লায়ন্স ক্লাব অফ নারায়নগঞ্জ গ্রেটারের উদ্যোগে ও স্থানীয় এনাম স্মৃতি সংঘের সহযোগীতায় উক্ত চক্ষু শিবিরের প্রথম দিনে প্রায় এক হাজার রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র ও
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকা থেকে ২৫০ পিস যৌন উত্তেজক ইয়াবাসহ নয়ন মিয়া (৩০) নামে এক মাদক সম্রাট কে আটক করেছে ডিবি পুলিশ। সে শহরের কামড়া পুর এলাকার বাসিন্দা লেবু মিয়ার পুত্র। গতকাল শনিবার রাত ৯ টায় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে নয়নকে
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে দেউন্দি মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মৌলভীবাজার জেলার নগর নন্দনপুরের আমির হোসেনের ছেলে শফিক মিয়া (৪০) সোনাপুরের মৃত: আব্দুল আহাদের ছেলে সেলিম মিয়া চালক (৩৮) গোজারাই এর মৃত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের অপহরণ মামলার পলাতক আসামী যতীন্দ্র সরকার (৩৬) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার স্বস্থিপুর (দিঘীরপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ধৃত যতীন্দ্র সরকার ওই গ্রামের সুরই সরকারের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়, ২০১০ সালের নারী ও শিশু
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশে সেনা শাসন জারী হতো। জনগণের ভোট ক্যান্টনম্যান্টে বন্দি হতো। এরশাদের মতো আরেকজনক শৈরশাসকের সৃষ্টি হতো। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের জন্য দেশের গণতন্ত্র রক্ষা পেয়েছে। বাংলাদেশ বিশ্ব দরবারে মাতা উচু করে দাঁড়িয়েছে। দেশের গড়
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে পথচারীসহ চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট রেলপথের পুরানবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হল কিশোরগঞ্জ উপজেলার বদরুজ্জামান (৩০), চুনারুঘাটের জাহানারা বেগম (২৮), কাইয়ূম (৩০), বানিয়াচংয়ের রমজান আলী (৩০), আলী মিয়া (৩৫), মুকিত (৩০) ও সামাদ (৩৫)। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর