বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে বিলাসবহুল গাড়ী ও বিদেশী মদসহ আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০১৭
  • ৬১৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে দেউন্দি মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা 01

5555555হলো, মৌলভীবাজার জেলার নগর নন্দনপুরের আমির হোসেনের ছেলে শফিক মিয়া (৪০) সোনাপুরের মৃত: আব্দুল আহাদের ছেলে সেলিম মিয়া চালক (৩৮) গোজারাই এর মৃত তমিজ মিয়ার ছেলে মোখলেছুর রহমান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট শক্তি দাশ হালদার জানান, আসামপাড়া এলাকা থেকে প্রাইভেট কারযোগে মাদক পাচারের খবর খবর পেয়ে সার্জেন্ট শক্তি দাশ হালদারের নেতৃত্বে এসআই হরিদাসসহ একদল পুলিশ অভিযান চালিয়ে শায়েস্তাগঞ্জের দেউন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেট কারটি আটক করে। তল্লাশি চালিয়ে কারের পেছনের অংশে বস্তায় লুকানো ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় গাড়িচালকসহ তিন জনকে আটক করে পুলিশ। প্রাইভেটকারটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় জব্দ করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com