শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে প্রাইভেটকারকে ট্রেনের ধাক্কা ॥ ৪ যাত্রী আহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৭৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে পথচারীসহ চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট রেলপথের পুরানবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল কিশোরগঞ্জ উপজেলার বদরুজ্জামান (৩০), চুনারুঘাটের জাহানারা বেগম (২৮), কাইয়ূম (৩০), বানিয়াচংয়ের রমজান আলী (৩০), আলী মিয়া (৩৫), মুকিত (৩০) ও সামাদ (৩৫)। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সুরমা মেইল ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার গেইট ভেঙ্গে ঢুকে পড়ে। এ সময় ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লাগে। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের মাষ্টার মোয়াজ্জুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন আসার আগেই গেইট নামানো ছিল। ঘনকুয়াশা থাকার কারণে প্রাইভেটকারের চালক দেখতে না পেয়ে গেইট ভেঙ্গে ক্রসিংয়ের ভেতর ঢুকে পড়লে ট্রেনের সাথে ধাক্কা লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com