শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জ গার্লস হাই স্কুলের ছাত্রী চম্পা ৬ মাসেও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার চম্পা অপহরণের ৬ মাসেও উদ্ধার হয়নি। এনিয়ে চম্পার পরিবারের লোকজনের মধ্যে বিরাজ করছে অজানা আতংক। তাই এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন চম্পার পরিবারের লোকজন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পুর্বে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের খালপাড় জগৎপুর এলাকার মইন উদ্দিন কবিরের কন্যা শায়েস্তাগঞ্জ গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী চম্পাকে জোর পুর্বক অপহরণ করে একই এলাকার লকুছ মিয়ার পুত্র সোহাগ মিয়া। এর পুর্বেও চম্পাকে প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে উত্যেক্ত করত সোহাগ। এনিয়ে কয়েক বার উভয় পরিবারের লোকজন ও গ্রাম্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত প্রায় ৬ মাস পুর্বে চম্পাকে জোর পুর্বক তুলে নিয়ে অপহরণ করে সোহাগ ও তার লোকজন। পরে এ ব্যাপারে চম্পার মা মোছাঃ রোকেয়া বেগম বাদী হয়ে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি ওই স্কুল ছাত্রী।
এদিকে, আদালতে মামলা দায়েরের পর পুলিশকে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বললেও এখনও তা হয়নি। তাই দীর্ঘদিন যাবত তদন্ত প্রতিবেদন ও স্কুল ছাত্রীকে খোঁজে না পাওয়া নিয়ে জনমনে ক্ষোভের সঞ্জার হয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাহিদ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশা করি দ্রুতই এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এ ছাড়াও ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com