রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

ভূমি অধিকার, দৈনিক মজুরি ৩শ টাকা, শিক্ষা-চিকিৎসাসহ ৭দফা দাবিতে চা শ্রমিকদের স্মারকলিপি

  • আপডেট টাইম সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে চা শ্রমিকদের ভূমি অধিকার, ৩শ টাকা মজুরি, প্রতি বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও এমবিবিএস ডাক্তার নিয়োগসহ ৭ দফা দাবিতে রবিবার বিকেলে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মরকলিপি প্রদান করা হয়েছে।
কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে গত ৩মাস ধরে হবিগঞ্জের ১৪টি বাগানে প্রায় ৩ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদানের পূর্বে বিভিন্ন বাগান থেকে আগত চা শ্রমিকরা চৌধুরী বাজার খোয়াই মুখ থেকে মিছিল করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়। উজ্জ্বলা দাস পাইনকার সভাপতিত্বে এবং সঞ্জয় কানুর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, এডঃ কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, ডা. সুব্রত চক্রবর্তী, বেগমখাল চা বাগানের বুদ্ধেশ^র রাজবংশী, রশিদপুর চা বাগানের গনেশ রবিদাস, বিশ^নাথ রবিদাস, প্রসাদ চৌহান, টুটুল বাক্তি প্রমুখ।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com