স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, হবিগঞ্জের সাংবাদিকদের সাথে আমার প্রাণের সম্পর্ক ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই প্রাণের স্পন্দন সব সময় অটুট থাকবে। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সভার প্রাক্কালে প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ছিনকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের জসিম উদ্দিনের পুত্র রুহুল আমীন (৩০) ও দৌলতপুর মার্কুলী গ্রামের আব্দুল খালেদের পুত্র সিদ্দিক মিয়া (২৭)। তারা উভয়ই সিএনজি চালক। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে আটক রুহুল আমীন ও সিদ্দিক নবীগঞ্জ থেকে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দুর্ধর্ষ সুমনকে গ্রেফতার করেছে র্যাব-পুলিশ। শুক্রবার রাতে র্যাব-৯ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের তেরাউনীর পাড়ের কাছের এক জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন গজনাইপুর ইউনিয়নের শতক কামারগাও গ্রামের আব্দুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-সুমন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ ও মৌলভীবাজার
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর-কামাইছড়া সড়কের বালু স্তুপের কারণে ১৬ ঘন্টার ব্যবধানে দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। স্থানীয় লোকজন জানান, কামাইছড়া পাহাড় থেকে প্রতিদিনই একদল বালুখেকো বালু উত্তোলন করে পাচার করছে। তারা ওই সড়কের দুইপাশে বালু স্তুপ করে রাখে। ফলে এখানে প্রতিদিনই কোন না কোন দূর্ঘটনা ঘটছে। গতকাল শুক্রবার
স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বের কারণে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ১৬১০ ডলারে উন্নীত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারবে। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ডে আরসিএফপি
পাবেল খান চৌধুরী ॥ নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়-জয়কার হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেসরকারী ভাবে দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার তপন জ্যোতি অসীম। বিজয়ীরা হলেন-নুরপুর ইউনিয়নে মোঃ মুখলিছ মিয়া ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে আদিল হোসেন জজ মিয়া। সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরপুর ইউনিয়নের ৯টি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সাথে কারো তুলনা চলে না। মুক্তিযোদ্ধারা ৯ মাসব্যাপী স্বাধীনতা সংগ্রাম করেছিলেন বলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ। আমি মুক্তিযোদ্ধাদের অন্তর থেকে ভালবাসি। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে লাখাই উপজেলা আওয়ামী লীগের
মোঃ কাউছার আহমেদ ॥ আজ বৃহস্পতিবার হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ও নতুন করে প্রতিষ্ঠিত ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দুটি ইউনিয়নে এবারই প্রথম দলীয় প্রতিকে নির্বাচন হচ্ছে। ফলে প্রায় এক মাস এই দুইটি ইউনিয়নে উৎসবের আমেজ ছিল। কনকনে শীত উপেক্ষা করে প্রার্থী ও সমর্থকরা আরামকে হারাম করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। সেইসব
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ত্রাস আলোচিত ছাত্রলীগ নেতা সোহান আহমদ মুছা অল্পের জন্য পুলিশের হাত থেকে রক্ষা পেল। দুর্ধর্ষ কায়দায় পালিয়ে গেলেও মুছার ব্যবহৃত সিএনজিটি আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনর্চাজ এসএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা মুছাকে ধরতে অভিযানে নামে। এ সময় সে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রহাতে ছাত্রলীগ নেতা সোহান আহমদ মুছার নেতৃত্বে একটি প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং (মটর সাইকেল) ওয়ার্কসপে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। মুছা পৌর এলাকার ছালামতপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। উপজেলা ছাত্রলীগের