শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মিরপুর-কামাইছড়া সড়কে বালু স্তুপের কারণে ॥ ১৬ ঘন্টার ব্যবধানে দূর্ঘটনায় নিহত ২

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর-কামাইছড়া সড়কের বালু স্তুপের কারণে ১৬ ঘন্টার ব্যবধানে দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
স্থানীয় লোকজন জানান, কামাইছড়া পাহাড় থেকে প্রতিদিনই একদল বালুখেকো বালু উত্তোলন করে পাচার করছে। তারা ওই সড়কের দুইপাশে বালু স্তুপ করে রাখে। ফলে এখানে প্রতিদিনই কোন না কোন দূর্ঘটনা ঘটছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে মিরপুর থেকে একটি সিএনজি অটোরিকশা (মৌলভীবাজার থ-১১-৬২১১) যাত্রী নিয়ে সাতগাঁও যাচ্ছিল। কামাইছড়া মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ডায়না (ঢাকা মেট্রো-গ-১৪-৭৮৮৩) এর সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তানাবাড়ি গ্রামের বকুল শিকদারের স্ত্রী স্থানীয় প্রাইমারী স্কুলের সহকারি শিক্ষিকা চম্পা আক্তার (২৮) নিহত হন। এ সময় আরো ৪ জন আহত হন।
আহতরা হলো, কামাইছড়া গ্রামের মুসলিম উদ্দিনের পুত্র সাজিদুল (৩৫), হবিগঞ্জ সদর উপজেলার পুকড়া গ্রামের সামছু মিয়ার পুত্র সাইদুর (৩০)। তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
সূত্র জানায়, ওই এলাকার আমিন ও কবির মিয়া নামের দুই ব্যক্তি কামাইছড়া বাগানের ছড়া থেকে বালু উত্তোলন করে ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বিভিন্নস্থানে পাচার করছে। আর তারাই সড়কের পাশে বালু স্তুপ করে রাখে। ফলে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই স্থানে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিচিরকোর্ট গ্রামের হাসন আলীর পুত্র রুহেল মিয়া (২৪) নিহত হয়। আহত হয় ৩ জন। তাদেরকেও ঢাকা প্রেরণ করা হয়। খবর পেয়ে বাহুবল থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে এসআই মরম আলীসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও সিএনজি উদ্ধার করে নিকটস্থ ফাঁড়িতে নিয়ে যায়। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়। উভয় চালক ঘটনার পর পালিয়ে যায়। নিহত চম্পা সাতঁগাওয়ে তার পিত্রালয়ে যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com