সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

প্রেসক্লাবে সাবেক জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার ॥ হবিগঞ্জের সাংবাদিকদের সাথে আমার প্রাণের সম্পর্ক

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০১৮
  • ৬৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মনীন্দ্র কিশোর মজুমদার বলেছেন, হবিগঞ্জের সাংবাদিকদের সাথে আমার প্রাণের সম্পর্ক ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই প্রাণের স্পন্দন সব সময় অটুট থাকবে। গতকাল দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সভার প্রাক্কালে প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ভালবাসা দিয়ে মানুষের মন জয় করা যায়।
হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির প্রেসক্লাবের বিরোধ নিস্পত্তি করায় তাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তিনি যখন হবিগঞ্জের জেলা প্রশাসক ছিলেন সেই সময়ে কালীবাড়ী ও কোর্ট মসজিদের দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি করেছিলেন এমপি আবু জাহির। সমাজে শান্তি ও শৃংখলা বজায় রাখার জন্য যারা এ ধরনের কাজ করেন তাদের প্রশংসা করা উচিত। প্রেসক্লাবের পক্ষ থেকে মনীন্দ্র কিশোর মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com