বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের দুর্ধর্ষ সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৮২৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দুর্ধর্ষ সুমনকে গ্রেফতার করেছে র‌্যাব-পুলিশ। শুক্রবার রাতে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের তেরাউনীর পাড়ের কাছের এক জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন গজনাইপুর ইউনিয়নের শতক কামারগাও গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-সুমন মিয়ার বিরুদ্ধে নবীগঞ্জ ও মৌলভীবাজার থানায় চুরি, ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে। মৌলভীবাজার থানার একটি চুরি ও মারধরের মামলা নং ১৬/৪৫ তারিখ ১৭/০৩/২০১৫ ইং ও নবীগঞ্জ থানার জি আর ডাকাতি মামলা নং-০২/১৪ আদালতে হাজির না হওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। এর পর থেকে সে পলাতক ছিল। এছাড়া সুমন মিয়া এলাকার নিরীহ মানুষকে হয়রানি করতে বিভিন্ন স্থান মহিলাদের এনে নারী নির্যাতনসহ বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করে। তাকে ধরতে র‌্যাব ও পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com