বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৯০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ ছিনকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের জসিম উদ্দিনের পুত্র রুহুল আমীন (৩০) ও দৌলতপুর মার্কুলী গ্রামের আব্দুল খালেদের পুত্র সিদ্দিক মিয়া (২৭)। তারা উভয়ই সিএনজি চালক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে আটক রুহুল আমীন ও সিদ্দিক নবীগঞ্জ থেকে কাজীর বাজার আসার জন্য সিএনজি (অটোরিক্সা) তে যাত্রী উঠায়। সিএনজিটি উক্ত সড়কের মাধবপুর গ্রামের নিকটে আসলে এক পর্যায়ে সিএনজি দাঁড় করিয়ে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে টাকা পয়সা ও মোবাইল ফোন লুট করে। এক পর্যায়ে যাত্রীদের নামিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। ছিনতাইরকারী একজনকে জনৈক যাত্রী ছিনলেও এ সময় তা প্রকাশ করেনি। এ ঘটনায় গতকাল শনিবার সকালে ইনাতগঞ্জ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন ও এএসআই সুহেল দেবের নেতৃত্বে একদল পুলিশ কাজীব বাজারে অভিযান পরিচালনা করে স্থানীয় লোকজনের সযোগিতায় উল্লেখিতদের গ্রেফতার করেন। বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রীয় সদস্য। তাদেরকে কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। এই চক্রের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com