স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্ট এ বাজেট সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল সকাল ৯টায় দু’টি বাস যোগে প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ ক্লাবের
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে হবিগঞ্জ ডিবির ওসি শাহ আলম ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বন্ধন আবাসিক হোটেলের ২০ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়। পরে তাদেরকে নবীগঞ্জ থানায় হস্তান্তর
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের দাউদপুর গ্রামে কৃষক আবুল মিয়া হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামীর মধ্যে পিতা-কন্যা ও পুত্রসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। হাজির হওয়া আসামীরা
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে র্যাব-থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৯ দাঙ্গাবাজকে আটক করেছে। এসময় বিপুল পরিমাণ দেশীয় মরণাস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ৫জনকে এক মাস করে কারাদণ্ড, ৯জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বাকী ৫জনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে এ অভিযান চালানো
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে র্যাব-পুলিশের সোয়াঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শহরের ত্রাস দুটি হত্যাসহ বিভিন্ন মামলার আসামী দুর্ধর্ষ সেই ছাত্রলীগ নেতা সোহান আহমেদ মুছা বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। গত রবিবার দিবাগত গভীর রাতে র্যাব-৯ (শ্রীমঙ্গল) ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও এএসপি পীষুস চন্দ্র দাশ এবং নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ এসএম আতাউর রহমানসহ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় মোবাইল দোকানে চুরি বন্ধ ও চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবীতে হবিগঞ্জ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের উদ্যোগে গতকাল সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ করে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। দুর্জয় স্মৃতি সৌধের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন
স্টাফ রিপোর্টার ॥ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে না। এ সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করে, জনগণের কাছে দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়ন করে। বর্তমান সরকারের সময় হবিগঞ্জ-লাখাইয়ের প্রত্যেকটি গ্রামে গ্রামে উন্নয়ন হচ্ছে। অপরদিকে বিএনপি-জামায়াত মানুষের সাথে অতীতেও প্রতারণা করেছে। দেশের উন্নয়ন ব্যহত করতে নানা ধরণের অপপ্রচারে লিপ্ত।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ৫ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার হালিতলা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ১০/১২ জনের একদল ডাকাত সিরাজুল ইসলামের বাড়িতে
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে নদী থেকে ১ এবং বানিয়াচংয়ে ঝুলন্ত অবস্থায় ২ জনসহ ৩ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাধবপুরে নদী থেকে যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে তার নাম সাহেদা বেগম (৩৫)। তিনি উপজেলার খড়কি গ্রামের মৃত খোরশেদ আলীর মেয়ে। শুক্রবার দিবাগত রাতে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে জখমের আলামত রয়েছে।
পাবেল খান চৌধুরী ॥ আজ থেকে ১৩ বছর পুর্বের এই বেদনাবিদূর ঘটনা এখনো নাড়া দেয় হবিগঞ্জসহ দেশবাসী সবাইকে। আলোচিত বৈদ্যের বাজার ট্রাজেডির কথা ভুলতে পারেননি কেউ। সেদিনের নির্মম হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়া, শাহ মঞ্জুরুল হকসহ ৫ জন আওয়ামীলীগের নেতাকর্মী। আহত হন হবিগঞ্জ ৩ আসনের বর্তমান সংসদ সদস্য ও তৎকালীন জেলা আওয়ামীলীগের