শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে শিক্ষকের বাসায় ডাকাতি স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ মাল লুট

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৭১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ৫ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ পৌর এলাকার হালিতলা গ্রামের বাসিন্দা নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে ১০/১২ জনের একদল ডাকাত সিরাজুল ইসলামের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির সামনের গেইটে তালা ভেঙ্গে ভিতরের প্রবেশ করে সিরাজুল ইসলামের মামাতো ভাই জামিলের হাত-পা বেধে ফেলে। পরে ঘর তল্লাশি করে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন, একটি এলইডি টিভি ও অন্যান্য মালামাল লুটে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
জানা যায়, ওই রাতে সিরাজুল ইসলাম তার পরিবারের সকল সদস্যকে নিয়ে হবিগঞ্জ শহরের তার আত্মীয় বাসার বেড়াতে যান। এসময় তার মামাতো ভাই মোঃ জামিল আহমেদকে বাসা রেখে যান।
এ ঘটনার খবর পেয়ে গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশের এস আই খবির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com