সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বুল্লায় সদস্য সংগ্রহ ও বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করে

  • আপডেট টাইম সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ জনগণের সাথে প্রতারণার রাজনীতি করে না। এ সরকার জনগণের কল্যাণের জন্য কাজ করে, জনগণের কাছে দেয়া প্রতিশ্র“তি বাস্তবায়ন করে। বর্তমান সরকারের সময় হবিগঞ্জ-লাখাইয়ের প্রত্যেকটি গ্রামে গ্রামে উন্নয়ন হচ্ছে। অপরদিকে বিএনপি-জামায়াত মানুষের সাথে অতীতেও প্রতারণা করেছে। দেশের উন্নয়ন ব্যহত করতে নানা ধরণের অপপ্রচারে লিপ্ত। বিএনপি-জামায়াত দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। তিনি আরো বলেন, যারা তারাবির নামাজ, ঈদের জামাতে ঢুকে মানুষ হত্যা করে, তারা ইসলামের কেউ না, তারা সন্ত্রাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীকে আরো সুসংগঠিত হতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় লাখাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এবং মিরপুর-মকসুদপুর গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে হবে। এ সময় উপস্থিত জনতা আগামী নির্বাচনেও নৌকা মার্কাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
বুল্লা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোলায়মান মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা যুবলীগের সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান এনামূল হক মামুন, সাধারণ সম্পাদক একরামূল মজিদ চৌধুরী শাকীল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আলম প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে সংসদ সদস্য মিরপুর, মকছুদপুর ও বেগুনাই গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। ৫১ লাখ টাকা ব্যয়ে ১৯৬টি পরিবারে এ বিদ্যুৎ প্রদান করছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com