বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে যৌথবাহিনীর অভিযানে ১৯ দাঙ্গাবাজ আটক ৫ জনকে কারাদণ্ড ৯ জনকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮
  • ৭৪৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে র‌্যাব-থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৯ দাঙ্গাবাজকে আটক করেছে। এসময় বিপুল পরিমাণ দেশীয় মরণাস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে ৫জনকে এক মাস করে কারাদণ্ড, ৯জনকে আর্থিক জরিমানা করা হয়েছে। বাকী ৫জনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার স্নানঘাট ইউনিয়নের উত্তর স্নানঘাট গ্রামে এ অভিযান চালানো হয়।
দুপুরের দিকে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে উত্তর স্নানঘাট গ্রামের ইসলাম উদ্দিন (২৫), শাহিন মিয়া (৩২), সুলতান মিয়া (৫০), ছালেক মিয়া (৩৫) ও শমসের আলী (৩০)কে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া একই গ্রামের আব্দুল মুহিত (২৯), আজগর আলী (৩৭), তাহির আলী (৪২), তাজুদ আলী (৫০), ওলি মিয়া (২৭) ও মহিন উদ্দিন (২৪)কে ১০ হাজার, হাছন আলীকে ৫ হাজার ও বাগদাইর গ্রামের আনোয়ার মিয়া (৩২) ও আব্দুল খালেক (২০)কে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। বাকী ৫ জনের কাছ থেকে মুচলেকা আদায় করে ছেড়ে দেয়া হয়।
উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, পিকল, ধনুক, তীর ও রামদা।
বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে বিকাল ৪টায় কোর্টে প্রেরণ করা হয়েছে। দাঙ্গা হাঙ্গামা রোধ করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com