স্টাফ রিপোর্টার ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিগত ৫৩ বছর বিভিন্ন দল উলামায়ে কেরামদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ইসলামের সিঁড়ি ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু তাদের কাছ থেকে ইসলাম, দেশ, মানবতার কল্যাণ আমরা পাই নাই। তিনি বলেন, একাত্তরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশ পরিচালনা হয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘরের দেয়ানত সাহার বাড়ি এলাকায় নিজের ঘরের সামনে ছুরিকাঘাতে জনি দাশ (১৭) নামে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হন তাঁর বড় ভাই জীবন দাশ (২২)। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের কারণ ও এর পেছনে কে বা কারা জড়িত, সে বিষয়ে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক চারলেনে প্রশস্তকরন প্রকল্প থেকে ইতিপূর্বে বাদ দেওয়া লাখাই অংশকে পুনরায় সংযুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একটি “টেকনিক্যাল কমিটি” গঠন করেছে যোগাযোগ মন্ত্রণালয়। বিগত ২৯ জুন ঢাকায় অনুষ্টিত এই প্রকল্প সংক্রান্ত “প্রজেক্ট স্টিয়ারিং কমিটি”র এক বৈঠকে এই “টেকনিকাল কমিটি” গঠন করা হয়। যোগাযোগ সচিবের অসুস্থতা জনিত অনুপস্থিতিতে বৈঠকে সভাপতিত্ব করেন
কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ থানাধীন মডেল বাজারে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী যাত্রী এবং ওই মাইক্রোবাসের চালক। এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম।
নিজস্ব প্রতিনিধি, যুক্তরাষ্ট্র থেকে ॥ অত্যন্ত ঝাঁকজমকপূর্ন জমজমাট পরিবেশে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯ জুন রবিবার নিউইয়র্কের বেলমন্ট লেক স্টেট পার্কে নাচ, গান, মিউজিক্যাল পিলো গেমস, ক্যাপুল গেমস ও অন্যান্য খেলাধুলাসহ র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে নাড়ীর টানে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার একটি জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হয়ে নামের আগে প্রফেসর “ডাক্তার” উপাধি ব্যবহার ও প্রেসক্রিপশনে ওষুধ লেখার অপরাধে আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। কিন্তু দুপুরে উচ্ছেদ করা হলেও বিকালে পুনরায় একই অবস্থায় ফিরে যায় এই স্থানটি। বৈষম্য বিরোধী আন্দোলনের পর পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় যার যার ইচ্ছামতো পৌরসভার জায়গা দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। এসব স্থাপনায় আবার অবৈধ বিদ্যুৎ সংযোগও রয়েছে।
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ সাঁড়াশি অভিযানের পর থেকে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। আতঙ্কে অনেকেই গ্রাম ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। গতকাল সোমবার (৩০ জুন) দুপুরে জনতার বাজার ও দক্ষিণ গজনাইপুর গ্রাম ঘুরে দেখা
স্টাফ রিপোর্টার ॥ নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ জেলা কারাগার। প্রচন্ড গরমে কষ্টে জীবন যাপন করছে বন্দিরা। পানি-বিদ্যুৎ-সহ নানা সমস্যায় দিন কাটাতে হচ্ছে তাদের। ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি হওয়ায় অনেককেই সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। ফলে বন্দিদের সাথে স্বজনরা দেখা করতে পারছেন না। মহামারী করোনার সময় বন্দিদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেয়া
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে ও জনতার বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ইকবাল হোসেন,
স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে কর্মরত এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) সৈয়দ মাহবুবুল হক ও তার স্বজনদের বিরুদ্ধে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি নিরীহ পরিবারকে দীর্ঘদিন ধরে নির্যাতন, জমি-জমা দখল, বসতভিটা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. রায়হান খান। এ সময় তার পিতা শাহজাহান খান,