মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা হাইওয়ে থানার অধীনস্থ অলিপুর চেকপোস্ট পুলিশ অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ ফুসকা জব্দ করেছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট থেকে চট্টগ্রামগামী মহাসড়ক দিয়ে একটি মিনি ট্রাক তল্লাশী চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। এ সময় মিনি ট্রাক চালক ও তার হেলপার সহ আরো ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার বিসম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতার কোন গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোঃ আবদুল্লাহ আল মামুন (৩০), সিলেট জেলার শাহপরান থানার সিলেট মেট্রোপলিটন ৩৪ নং ওয়ার্ডের বালুচর গ্রামের মৃত হারুনুর রশিদ এর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৪), ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম চরমেথ ইউনিয়নের ইলিশাকান্দি গ্রামের আব্দুল হক বেপারী ছেলে মিনি ট্রাক চালক মোঃ জুয়েল হক বেপারী (৩২) একই গ্রামের মফিজুল ইসলাম ছেলে হেলপার মোঃ আল আমিন (৩০)। পুলিশ সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিওিতে শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্ট সামনে দায়িত্বরত পুলিশ সদস্যরা সিলেট-চট্টগ্রাম মহাসড়কে একটি সন্দেহ ভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেন। পরে ট্রাকটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়। প্রথমে ট্রাকটি উপরে খালি কার্টুন দেখতে পাওয়া যায়। যা দেখে সাধারণ পণ্য বাহী গাড়ি মনে হলেও পুলিশ সদস্যদের সন্দেহ হলে আরও গভীর ভাবে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ট্রাকটি ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবৈধ ভারতীয় পণ্য সন্ধান পাওয়া যায়। মুরগির খাদ্য বস্তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল ভারতীয় ফুসকা। পরে তল্লাশি চালিয়ে ৩৫ বস্তায় ১৪ শত কেজি ফুসকা উদ্ধার করা হয় । জব্দকৃত এসব পণ্য আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিয়মিত অভিযানে অংশ হিসেবে মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। তিনি আরো বলেন, চোরাচালান প্রতিরোধে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এধরণের অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, জব্দকৃত ভারতীয় পণ্য ও আটককৃত মিনি ট্রাক ও ৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com