মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ এপ্রিল) বেলা ২:৩০টার দিকে বানিয়াচং সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়ার মাইজের মহল্লা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার লিটন মিয়ার কন্যা মোছা. সাদিয়া আক্তার (৬) এবং তার ছোট ভাই জুবায়ের মিয়া (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় দুই ভাই-বোন একসঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরফান মিয়া বলেন, “একই পরিবারের দুটি শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে আমি শোকাহত পরিবারের পাশে গিয়েছি। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে বাবা লিটন মিয়া ও মা এখন বাকরুদ্ধ। মাসুম দুই শিশুর এমন বিদায়ে পাড়া-প্রতিবেশীদের মাঝেও শোকের মাতম চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com