স্টাফ রিপোর্টার ॥ মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থান। কিন্তু এই কবর স্থান থেকেই জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। জানা যায়, রাজিউড়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র বাঘাল মিয়া ও তার ভাই জোরপূর্বক দিনে দুপুরে এক্সেভেটর ও ট্রাক্টর দিয়ে জেএল নং-১১৩, খতিয়ান নং-১০১, দাগ নং-২৪৯, ২২৭ ও ২৫০ এর সরকারি কবরস্থান থেকে মাটি কেটে নিয়ে অন্যত্র
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১৮ জানুয়ারি শনিবার তিনি বিদায়ী পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) রেজাউল হক খাঁনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। সাজেদুর রহমান বগুড়া জেলার মুসলিম পরিবারের সন্তান। এর পূর্বে তিনি পুলিশ সুপার এসবি হিসেবে ঢাকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। গত ১৭
স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বাদ এশা শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সাড়াশি অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে একদল পুলিশ অলিপুরে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল ওই এলাকার শেখ মুতি মিয়ার পুত্র রুবেল মিয়া ও সমুজ আলীর ছেলে ছায়েব আলীর। গতকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লেøাগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের গতকাল উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে হবিগহ্জ জেলা পর্যায়ের এ খেলার উদ্বোধন করা হয়।
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. তানজিলুর রহমান বলেছেন, সীমান্তে নিরবচ্ছিন্ন টহল কার্যত্রম পরিচালনার মাধ্যমে চোরাচালান, নারী-শিশু পাচার প্রতিরোধ করছে। মাদকদ্রব্য চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স অনুসরণ করছে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় হবিগঞ্জের বাল্লা সীমান্তের তিনকোণা খেলার মাঠে সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তৃতায়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ পরোয়ানাভুক্ত ও রিমান্ডের আসামিসহ পরোয়ানাভুক্ত ১০ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। গতকাল বৃহস্পতিবার বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রিমান্ডের আসামি আলমগীরসহ পরোয়ানাভুক্ত ১০ আসামিকে কারাগারে প্রেরণ করে। এর আগে বুধবার রাতে সদর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
স্টাফ রিপোর্টার ॥ আমেরিকার নিউইয়র্ক নর্থ ব্রঙ্কস এলাকায় বসবাসকারী হবিগঞ্জ সদর সমিতির সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ রহমানের মা মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি সোমবার স্থানীয় সময় ৬টার দিকে নিউইয়র্ক এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন।
মোঃ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থিয়েটারের সিনিয়র নাট্যকর্মী দলের বর্তমান সমন্বয়কারী মোঃ রুবেল মিয়া “এথিক” (এসো থিয়েটার করি) তারুণ্য সম্মাননা ২০২৫ এ ভূষিত হলেন। গত ১১ জানুয়ারি ২০২৫ ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে এথিক (এসো থিয়েটার করি) সংগঠনের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের ১৬ জন তরুণ নাট্যকর্মীকে এই “এথিক” তারুণ্য সম্মাননা ২০২৫
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার রাঢ়িশাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বপন মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মতি মিয়ার ছেলে। লাখাই থানা সুত্রে জানা যায়, গত রবিবার রাতে পুলিশের উপ-পরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ঐ