বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ২৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার রাঢ়িশাল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ স্বপন মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে লাখাই উপজেলার সিংহগ্রাম এলাকার মতি মিয়ার ছেলে। লাখাই থানা সুত্রে জানা যায়, গত রবিবার রাতে পুলিশের উপ-পরিদর্শক মানিক সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ঐ আসামীর হেফাজত থেকে ২শত ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী জানান, মাদক আইনে মামলা দায়ের পূর্বক আসামীকে হবিগঞ্জ সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com