বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রাজিউড়ায় অবৈধভাবে কবরস্থানের মাটি কেটে বিক্রি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মুসলমানদের শেষ ঠিকানা কবরস্থান। কিন্তু এই কবর স্থান থেকেই জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা। জানা যায়, রাজিউড়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র বাঘাল মিয়া ও তার ভাই জোরপূর্বক দিনে দুপুরে এক্সেভেটর ও ট্রাক্টর দিয়ে জেএল নং-১১৩, খতিয়ান নং-১০১, দাগ নং-২৪৯, ২২৭ ও ২৫০ এর সরকারি কবরস্থান থেকে মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রি করছেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে মোঃ মধু মিয়া উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেন কবরস্থানটি এলাকাবাসীর। এতে বছরখানেক আগে মাটি ভরাট করে চারা রোপনসহ নানাকাজে ব্যবহার করে আসছেন। কিন্তু সাবেক চেয়ারম্যান বাগাল ও তার ভাই প্রভাব খাটিয়ে কবরস্থান থেকে সাইনবোর্ড সরিয়ে মাটি কেটে পাচার করছেন। এতে কবরস্থানটি ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com