বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জ থিয়েটারের রুবেল পেলেন এথিক তারুণ্য সম্মাননা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বা পড়া হয়েছে

মোঃ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থিয়েটারের সিনিয়র নাট্যকর্মী দলের বর্তমান সমন্বয়কারী মোঃ রুবেল মিয়া “এথিক” (এসো থিয়েটার করি) তারুণ্য সম্মাননা ২০২৫ এ ভূষিত হলেন। গত ১১ জানুয়ারি ২০২৫ ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে এথিক (এসো থিয়েটার করি) সংগঠনের ১৬ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের ১৬ জন তরুণ নাট্যকর্মীকে এই “এথিক” তারুণ্য সম্মাননা ২০২৫ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজন উপলক্ষে মহিলা সমিতি প্রাঙ্গণে আয়োজন করা হয়, চমৎকার শিল্প সুরের আলাপন। বেশ কিছু ঢুলি মহিলা সমিতি প্রাঙ্গণের সম্মুখভাগে আগত সকল অতিথিকে সম্ভাষণ জানিয়ে চমৎকার সুর ও তালের লহরীতে মাতিয়ে তুলেন মহিলা সমিতি প্রাঙ্গণ। এথিক সভাপতি রেজানুর রহমানের সভাপতিত্বে প্রদান করা হয় এথিক তারুণ্য সম্মাননা। তার এই অর্জনে শায়েস্তাগঞ্জ থিয়েটার পরিবারের দল প্রধান মোঃ জালাল উদ্দিন রুমিসহ দলের সকল নাট্য কর্মীগণ আনন্দিত। একই সাথে কৃতজ্ঞতা জানিয়েছেন এথিক পরিবারকে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলা নাটকের অন্যতম প্রাণপুরুষ মামুনুর রশিদ, তারিক আনাম, মলয় ভৌমিক, মোহাম্মদ বারী প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com