স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মহব্বতখানী গ্রামের আব্দুল কাদির হত্যা মামলার আসামী আশিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার রাতে পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম।
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের আজমিরীগঞ্জ প্রতিনিধি শেখ আমির হামজার পিতা শেখ আব্দুল আহাদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। তিনি দীর্ঘ দিন নবীগঞ্জ সরকারী হাসপাতাল ও আজমিরীগঞ্জ সরকারী হাসপাতালে নৈশ প্রহরী পদে চাকুরী করেন। গত ২০১৬ সালে ডিউটিরত
চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রসাশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের বিভিন্ন স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সফিউল আলম। বৃহস্পতিবার সকালে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, উপজেলা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর থেকে আলাউদ্দিন মিয়া (৫০) নামের এক গাজাসেবনকারীকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে গিয়ে গেলে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী ওই গ্রামে গাজা সেবন অবস্থায় আটক করে। এ সময় তার কাছ থেকে গাজা
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বাস-ট্রাকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পিতবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার যশপাল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাস ওই স্থানে পৌছুলে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তবে তাদের
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নারী ও শিশু, দারিদ্র নিরসন ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভা। নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি পিয়ারা বেগম, দারিদ্র নিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভায় অর্পনা পাল এবং মৎস ও প্রাণী সম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সভায় মোঃ আবুল হাসিম।
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পুটিজুরী ও ভাদেশ্বর ইউনিয়ন। বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯। গত ২০ মার্চ বুধবার থানা প্রাঙ্গণে ৭টি ইউনিয়ন দলকে নিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯। আগামী মঙ্গলবার (২৬ মার্চ)
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে রওশন আলী (৩০) নামের এক রিক্সা চালক অভাবের তাড়নায় অথিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র। গতকাল বুধবার দুপুরে সকলের অগোচরে বিষপান করে বাড়িতে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপতালে নিয়ে এলে বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকার নর্দ্দার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদের হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদী মানবন্ধন করে হবিগঞ্জে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে স্থানীয় টাউন হলের সামনে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। ছাত্র নেতা লুৎফুন্নাহার মিলির সভাপতিত্বে ও প্রণব কুমার দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল
স্টাফ রিপোর্টার ॥ দ্রুত সেবা নিশ্চিত এবং হয়রানি থেকে জনগণকে রেহাই দিতে চালু করা হয়েছে ই-নামজারি। হবিগঞ্জের তিনটি উপজেলায় এ পদ্ধতি চালু হওয়ায় সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। শিগগিরই আরও ছয়টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। গতকাল বুধবার দুপুরে চারদিন ব্যাপি ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি)
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম তালুকদারের সভাপতিত্বে ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরকে জেলা কাজী সমিতি পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। একাধারে তিনবার নির্বাচিত সংসদ সদস্যসহ জেলার সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য এ সম্মাননা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সভাপতি কাজী মওলানা মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ