শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলে স্বাধীনতা দিবস কাবাডির ফাইনালে ভাদেশ্বর ও পুটিজুরী

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে পুটিজুরী ও ভাদেশ্বর ইউনিয়ন। বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯।
গত ২০ মার্চ বুধবার থানা প্রাঙ্গণে ৭টি ইউনিয়ন দলকে নিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯। আগামী মঙ্গলবার (২৬ মার্চ) ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে প্রতিযোগিতাটি। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বাহুবল সদর ইউনিয়ন দলকে ৩৪-১৯ পয়েন্টে পুটিজুরী ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে সাতকাপন দলকে ২১-২৪ পয়েন্টে ভাদেশ্বর ইউনিয়ন দলকে পরাজিত করে ফাইনালের টিকিট পায়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন।
আগামি মঙ্গলবার (২৬ মার্চ) বিকাল ৪টায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com