রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় দিন দিন চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শহর ও গ্রামাঞ্চলজুড়ে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলায় বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও ফাঁকা বাড়িতে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় পুলিশের অভিযানে চুরির অভিযোগে ৩ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন মিজান মিয়া, সুমন মিয়া ও সাদেক মিয়া। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত এবং একাধিক মামলার আসামি। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, তিনি যোগদানের পর গত দুই মাসে প্রায় ২ শতাধিক চোরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, এদের অনেকেই জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, “চুরি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণকেও সচেতন হতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, চুরির ভয়ে তারা রাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকেই অতিরিক্ত তালা ব্যবহার করছেন, কেউ কেউ নিজ উদ্যোগে পাহারার ব্যবস্থাও করছেন। তারা দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
পুলিশ জানিয়েছে, চোরদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com