বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের তাজপুর এলাকায় সড়কের বড় গর্তে সিমেন্ট বোঝাই একটি ট্রাক আটকে পড়ে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কের একটি বিশাল গর্তে ট্রাকটির চাকা দেবে যায়। এতে ট্রাকটি একপাশে কাত হয়ে পড়ে এবং আর এগোতে পারেনি। ফলে ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কটি গুরুত্বপূর্ণ হলেও অবহেলার কারণে দিন দিন এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এদিকে, আটকে পড়া ট্রাকটি সরিয়ে নিতে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চালানো হচ্ছে। তবে সড়কের বেহাল অবস্থার কারণে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধারে সময় লাগতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com