শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৬০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ঢাকার নর্দ্দার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদের হত্যার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে প্রতিবাদী মানবন্ধন করে হবিগঞ্জে শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে স্থানীয় টাউন হলের সামনে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। ছাত্র নেতা লুৎফুন্নাহার মিলির সভাপতিত্বে ও প্রণব কুমার দেবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল হাকিম, শিক্ষার্থী স্বর্ণা রায়, ইমদাদুর রহমান, সুব্রত দেব, সত্য প্রসাদ রায়, গৌতম রায়, তাহমিনা আক্তার কলি, মেফতাহুল জান্নাত ইকরা, অনুজ কুমার দাস প্রমুখ। প্রতিবাদী মানববন্ধনে বক্তাগন ছাত্রদের যৌক্তিক ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবী জানান অন্যতায় সমগ্র ছাত্রসমাজকে নিয়ে গণদূর্বার আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ঢাকায় বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পরপরই (বিইউপি) শিক্ষার্থীরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে ও ৮ দফা দাবী নিয়ে আন্দোলন গড়ে তুলে এবং বুধবার সারাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও ধর্মঘট কর্মসূচি ঘোষনা করেন আন্দোলনকারী (বিইউপি) শিক্ষার্থী মাঈশা নূর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com