বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে কাদির হত্যা মামলার আসামী আশিকুল গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের মহব্বতখানী গ্রামের আব্দুল কাদির হত্যা মামলার আসামী আশিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার রাতে পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পিবিআইয়ের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই’র পুলিশ পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম। গ্রেফতারকৃত আশিকুল ইসলাম মহব্বতখানী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পিবিআই ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মহব্বত খানী গ্রামের আমান আলীর পক্ষের শিশুদের সাথে মোজাহিদ মেম্বারের পক্ষের শিশুদের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আব্দুল কাদির গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪অক্টোবর আব্দুল কাদির মারা যান। এ ঘটনায় ২৫ অক্টোবর নিহত আব্দুল কাদিরের ভাতিজা আব্দুল মালেক বাদী হয়ে বানিয়াচঙ্গ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com