সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ার কান্দি গ্রামের কালনী নদী থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ছামিরুন আক্তার ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার থেকে পরিবারের সদস্যরা ছামিরুন আক্তারকে খুঁজে পাচ্ছিলেন না। গতকাল বুধবার বিকেলে কালনী নদীর পূর্ব তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com