বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া/কিবরিয়া চৌধুরী নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শফিক উল্লাহর ছেলে সামশুল মিয়া (২০), মৃত আতিক উল্লাহর ছেলে হাফিজুর রহমান (৫০) এবং মৃত তুতা মিয়ার ছেলে জাহেদ মিয়া।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা আক্রান্ত হন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ওদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় সচেতন মহল। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com