রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় নবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ওই পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সেলিম তালুকদারের সভাপতিত্বে ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ আলাউর রহমান ঠাকুর, মোঃ আনোয়ার হোসেন মিঠু।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব আজম হোসেন, মুরাদ আহমদ, শাহ সুলতান আহমেদ, আলী হাছান লিটন, মোঃ উমেদ মিয়া, মোঃ তাজুল ইসলাম, আকিকুর রহমান সেলিম, ছনি চৌধুরী, তৌহিদ চৌধুরী, সুমন আলী খান, সেলিম আহমেদ, ফয়জুন আক্তার মনি, তানভির আহমদ, রাশেদ আহমদ চৌধুরী, আবু বক্কর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক ভোরের ডাক পত্রিকাটি পাঠকের হৃদয়ে জায়গা করে নিতে পেড়েছে। নিজেদের পরিশুদ্ধ করার জায়গা তৈরি করেছে এ গণমাধ্যমটি। পত্রিকাটির গেটআপ, মেকআপ অত্যন্ত সুন্দর। সবসময়ই পত্রিকাটিতে সমস্যা ও উন্নয়নমূলক সংবাদ প্রকাশ করে ধারাবাহিকতা ধরে রেখেছে। আগামীদিনে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com