বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা প্রসাশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৭৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রসাশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের বিভিন্ন স্কুল, কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সফিউল আলম। বৃহস্পতিবার সকালে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, জেলা সহকারী সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোমিন চৌধুরী ফারুক, এলজিসি প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, সিফরডি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মাহমুদুল আলম চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহম্মদ চৌধুরী, ইউনিয়ন কো-অর্ডিনেটর শাহজাহান মিয়া, রিপন চন্দ্র শীল, চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক রায়হান আহমেদ প্রমূখ। পরিদর্শনে স্কুলগুলোর স্যানিটেশন ব্যবস্থা, সীমানা প্রাচীর, ভবন ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের অভাব লক্ষ্য করা যায়। লোকবলের অভাবে উক্ত স্বাস্থ্য কেন্দ্রটির সেবা কার্যক্রম বন্ধ রয়েছে ও ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সরকারি বরাদ্দ হতে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন সফিউল আলম। পরিদর্শন শেষে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com