স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ইফতার মাহফিল পূর্বক সংগঠনের আহ্বায়ক গউছ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ শাহ আলম পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা প্রশাসক মাহমুদুল
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ সুন্দর আলী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে হবিগঞ্জ জেলা কমিটি বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (১৭মে) শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোঃ ছোরাব আলীর সভাপতিত্বে ও মোঃ শেখ জিয়াউর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মকসুদ আলী, মোঃ রাশেদ খান, মোঃ জুয়েল মিয়া, মোঃ রায়েল মিয়া সরদার,
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজরাণী সুবাষিনী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আমিরুল ইসলাম চৌধুরীর মাতা নুরজাহান বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। তিনি গত বৃহস্পতিবার বার্ধক্য জনিত কারনে হবিগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করছেন। মরহুমার নামাজে জানাযা ওই দিন বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়ী পুরাগাও গ্রামে অনুষ্টিত হয়েছে। জানাজার
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের জমি দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়া (৪৫), রাসেল মিয়া (১৮), শাহিন (২০), আলাল মিয়া (২৮), সাফিয়া (৪০) ও দুলনা বেগম (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের চিকিৎসা দেয়া হয়েছে। আহত সুত্র জানায়, ওই গ্রামের ফারুক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান এর উদ্যোগে ও শিল্পপতি এম.এ মালেক এর অর্থায়নে বসত ঘর পেল উপজেলার নরপতি গ্রামের অসহায় দিনমজুর আয়াত আলী। পাকা করে তৈরি করা পাঁচ রুমের বসত ঘর পেয়ে ভীষণ খুশি দরিদ্র আয়াত আলী। গতকাল দুপুরে আয়াত আলীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ও
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে মেয়াদোত্তীর্ণ ও নোংড়া পরিবেশে পণ্য সামগ্রী রাখার দায়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ বিন হাসান এ অভিযান চালান। অভিযানে চলাকালে-নবীগঞ্জ শহরের মুন স্টার হোটেলে নোংড়া পরিবেশে পণ্য সামগ্রী রাখায়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা পূরনে পৌরপরিষদকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। তিনি হবিগঞ্জ পৌরসভার রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এডঃ মোঃ আবু জাহির বলেন, হবিগঞ্জ পৌরসভায় কিছুদিন আগে ১৬ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন
নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে নবীগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষ্যে ফের অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০ টা থেকে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা
স্টাফ রিপোর্টার ॥ রমজানে হবিগঞ্জ শহরের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে দিনব্যাপী বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ২নং পুল এলাকার একটি কলার আড়তে পাওয়া যায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইথোফেন নামক রাসায়নিক। এসময় আড়তের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের টান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুইটি প্রতিষ্ঠানের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় টান বাজারের কাছন দেবের ওয়ার্কসপের দোকানে হঠাৎ করেই আগুণের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মূহুর্তেই আগুনের
স্টাফ রিপোর্টার ॥ চোরাই মোটর সাইকেলসহ আয়াছ মিয়া (২১) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছে। আটক আয়াছ বাহুবল উপজেলার সুতিন গ্রামের আকল মিয়ার পুত্র। এ ব্যাপারে ডিবির এসআই আব্দুল করিম বাদী হয়ে মামলা দাযের করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল ডিবি পুলিশের সদস্য গত ১৩