শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ওসি আজমিরুজ্জামানের উদ্যোগে ও শিল্পপতি মালেকের অর্থায়নে বসত ঘর পেল দিনমজুর

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান এর উদ্যোগে ও শিল্পপতি এম.এ মালেক এর অর্থায়নে বসত ঘর পেল উপজেলার নরপতি গ্রামের অসহায় দিনমজুর আয়াত আলী। পাকা করে তৈরি করা পাঁচ রুমের বসত ঘর পেয়ে ভীষণ খুশি দরিদ্র আয়াত আলী। গতকাল দুপুরে আয়াত আলীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন, চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ও শিল্পপতি এম.এ মালেক। এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া, এএসআই মুসলিম উদ্দিন, সামারি মিয়া প্রমূখ। প্রসঙ্গত, শিল্পপতি এম.এ মালেক জাপানের জাইকার অধিনস্ত হেলিওস হোল্ডিংস কোম্পানি লিমিটেডের এমডি। তিনি চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মৃত আঃ হেকিমের সুযোগ্য সন্তান। তিনি সমাজসেবার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ান হরহামেশা। এছাড়াও তিনি তার কোম্পানিতে কর্মসংস্থান করে দিয়েছেন এলাকার বহু বেকার যুবকের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com