মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ভোক্তা অধিদপ্তরের অভিযান কলায় ক্ষতিকর ইথোফেন জরিমানা ১৮ হাজার টাকা

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রমজানে হবিগঞ্জ শহরের ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও বাজার মূল্য স্থিতিশীল রাখতে দিনব্যাপী বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে ২নং পুল এলাকার একটি কলার আড়তে পাওয়া যায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইথোফেন নামক রাসায়নিক। এসময় আড়তের মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় প্রাপ্ত ইথোফেন জব্দ করে অধিদপ্তর। এছাড়াও শায়েস্তানগর বাজারে ব্রয়লার মুরগীর মূল্য বেশি রাখা, ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাবীব পোল্ট্রিকে ৩ হাজার টাকা, ফিরোজ পোল্ট্রিকে ২ হাজার টাকা, শ্রী দূর্গা স্টোরকে ৩ হাজার টাকা ও আশিক স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে চৌধুরী বাজার এলাকার রাধারমন স্টোরকে খোলা সেমাই বিক্রি ও মূল্য তালিকা না রাখার জন্য ১ হাজার টাকা এবং খেজুরে ঢাকনা ব্যবহার না করা ও পঁচা ফল বিক্রির দায়ে আব্দুল খালেক মিয়ার ফলের দোকানকে আরো ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান ও এএসআই নেছার এর নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমাজান মাসের প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com