বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ শহরের যানজট নিরসনে ফের অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৫৮২ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে নবীগঞ্জ শহরের যানজট নিরসনের লক্ষ্যে ফের অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০ টা থেকে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, নবীগঞ্জ জে. কে. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এএলএম মাহবুব চৌধুরী, প্যানেল মেয়র (১) এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস ছালাম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, মাওলানা আব্দুল রকিব হক্কানী সহ সচেতন নাগরিকবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
অভিযান চলাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘মাননীয় স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সকল রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, সকল প্রকার যানবাহনের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, পৌর পরিষদসহ আমার প্রিয় শহর নবীগঞ্জের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকলে নবীগঞ্জ পৌরসভা সম্পূর্ণভাবে যানজটমুক্ত শহরে রূপান্তরিত হবে ইনশাল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com