শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাজনীতিবিদ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে হবিগঞ্জ পৌরসভার ইফতার মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরবাসীর প্রত্যাশা পূরনে পৌরপরিষদকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। তিনি হবিগঞ্জ পৌরসভার রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এডঃ মোঃ আবু জাহির বলেন, হবিগঞ্জ পৌরসভায় কিছুদিন আগে ১৬ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করেছি। ভবিষ্যতে পৌরসভায় আরো উন্নয়ন কাজ হাত নেয়া হবে। সকল সমন্বয়হীনতা কাটিয়ে উঠে পৌরসভার সেবা ও উন্নয়ন গতিশীল করার চেষ্টা করছে বর্তমান পৌর পরিষদ। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল হক। দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। আয়োজনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রবিউল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় দায়িত্ব পালনরত হবিগঞ্জের সাংবাদিকবৃন্দ, সাবেক জনপ্রতিনিধিবৃন্দ, নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com