নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির অংঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর এলাকা থেকে গতকাল শনিবার বিকালে গরু চোর সিন্ডিকেটের সদস্য শিবলু মিয়া (২৮) কে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ। ধৃত শিবলু মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের সোর মোহাম্মদের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গরু চোর সিন্ডিকেটের সদস্য শিবলু মিয়া দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার
প্রেস বিজ্ঞপ্তি ॥ আল্লামা ফুরতলী ছাহেব কিবলাহ (রাঃ) এর সুযোগ্য খলিফা আল্লামা বিলপাড়ি পীর ছাহেব কিবলা (রাঃ) এর দরজা বুলন্দির জন্য সংগঠনের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ
স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জের ৮ উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। হবিগঞ্জ শহরের জেকেএন্ডএইচকে হাইস্কুলে ৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ প্রার্থী। মোট ভোটার ২ হাজার ১৬২ জন। শিক্ষার্থীরাই প্রধান
প্রেস বিজ্ঞপ্তি ॥ মাওলানা কাজী পীর মাহমুদুল হাসান জামানী বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে। তিনি স্কুলের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য। এ উপলক্ষে গতকাল রাত ৮টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি আব্দুল মজিদ খানের বাসভবনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহ, বর্তমান
স্টাফ রিপোর্টার ॥ মহা-সড়কে সিএনজি অটোরিক্সা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হবে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু হবে। মানববন্ধনে জেলার প্রত্যেকটির উপজেলা থেকে অটোরিক্সা শ্র্রমিক ও মালিকরা উপস্থিত থাকবেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে মহাসড়কে অটোরিক্সা চলাচলের উপর নিষেধাজ্ঞা
প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে হবিগঞ্জ জেলা যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকালে বানিয়াচঙ্গস্থ যাত্রাপাশা এলাকার মরহুম শরীফ উদ্দিন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা
প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, আমাদের বুজুর্গানে কেরাম সহ হযরত আল্লামা বিলপাড়ী ছাহেব কিবলাহ (র.) তারা ছিলেন আধ্যাত্মিক রাহবার। তারা ইসলাম ও মানবতার স্বার্থে কোরআন হাদিসের আলোকে সারাজীবন দ্বীনের কাজ ময়দানে পরিচালনা করেছেন। তিনি গতকাল শুক্রবার বিকাল ৩টায় নবীগঞ্জ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ মধ্য বাজার থেকে আমরা ক’জনা এর ব্যানারে নৌকা ভ্রমনের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ স্থানীয় ডাক বাংলো থেকে সংলগ্ন স্থানে সমবেত হয়। এ সময় নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী নৌকা ভ্রমনকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০ টায় নৌকা ভ্রমনকারীগণ বাস যোগে বানিয়াচংয়ের কাগাপাশা বাজারে পৌছুলে সেখানে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালত ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মৃত আব্দুস শহীদ এর পুত্র কামাল হোসেন (২২) দীর্ঘ দিন ধরে গাজা সেবন ও ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির