সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বিলপাড়ী (র.) অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে-আব্দুল মুহিত রাসেল

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৬২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল বলেন, আমাদের বুজুর্গানে কেরাম সহ হযরত আল্লামা বিলপাড়ী ছাহেব কিবলাহ (র.) তারা ছিলেন আধ্যাত্মিক রাহবার। তারা ইসলাম ও মানবতার স্বার্থে কোরআন হাদিসের আলোকে সারাজীবন দ্বীনের কাজ ময়দানে পরিচালনা করেছেন। তিনি গতকাল শুক্রবার বিকাল ৩টায় নবীগঞ্জ সদর ইউনিয়ন শাখা কর্তৃক পীরে কামিল হযরত আল্লামা বিলপাড়ী ছাহেব কিবলাহ (র.) জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ইউনিয়ন কাউন্সিল ২০১৫-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন বিদায়ী সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মোঃ এনামুল ইসলাম এর উপস্থাপনায় আয়োজিত সেমিনারে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল ইসলাম। নাতে রাসূল (সা:) পরিবেশন করেন আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আব্দুল মন্নান, সহ-সভাপতি  মোঃ সাইদুর রহমান, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আদিল আল জাবের, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা অফিস সম্পাদক মাও: ক্বারী ফিরোজ আহমদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের সদস্য মোঃ আজহার উদ্দিন সেজু প্রমুখ। পরে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়ন শাখার ২০১৫-২০১৬ সেশন এর ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করেন নবীগঞ্জ উপজেলা সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মন্নান। নিম্নে কমিটির দায়িত্বশীলের নাম: সভাপতি মুজাহিদ আহমদ, সহ-সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক রুহান, সহ-সাধারণ সম্পাদক মোঃ সইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কাওসার আহমদ, অর্থ-সম্পাদক নুরুল ইসলাম, অফিস সম্পাদক সাজু আহমদ, সহ-অফিস সম্পাদক সাইফুর রহমান, প্রশিন সম্পাদক মঈনুল ইসলাম, সহ-প্রশিন সম্পাদক রায়হান মিয়া, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রুবেল মিয়া, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সুফল মিয়া, সদস্য লিপু মিয়া, আবিদুর রহমান, আনসার মিয়া, রুমান মিয়া, সুলতান আহমদ, মাহফুজ আহমদ ও নয়ন আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com