স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেক আসামীকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড দেয়া হয়। গতকাল রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মাফরোজা পারভীন এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীরা হল বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মৃত লেবু রবি দাশের পুত্র বাদল রবি দাশ
স্টাফ রিপোর্টার ॥ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) হবিগঞ্জ এর উদ্যোগে গত ১৯জুন ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শহরের সাম্পান চাইনিজ রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বি.এম.এ হবিগঞ্জ জেলা সভাপতি ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এম.এ সিনিয়র সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস,
প্রেস বিজ্ঞপ্তি ॥ আউশকান্দি ছাত্রদল নেতা রোমন আহমদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পরপর বিএনপির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আউশকান্দি ছাত্রদল নেতা রোমান আহমদের উদ্যোগে ও আবুল হোসেন সাফি (রাব্বি)’র পরিচালনায় আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে এক
প্রেস বিজ্ঞপ্তি ॥ লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে এতিম শিশু ও অতিথিদের সাথে লায়ন লিডারদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা পরিষদ হলরুমে গত রবিবার বিকাল ৩টায় ক্লাব মিটিং এবং ৫.৩০ মিনিটে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর রশীদ কাজলের সভাপতিত্বে এবং সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়াল এর পরিচালনায় দোয়া ও
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বদরদি সন্ধ্যানী যুব কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে ও কামরুজ্জামান পাবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহেদুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মমিন আহমেদ, সহ-অর্থ সম্পাদক টিটু আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বক্স, সহ-সাংগঠনিক সম্পাদক সাজু আহমেদ, প্রচার সম্পাদক ইকবাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আবুল
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরীর দাদী মোছাঃ হাজেরা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে মরহুমা তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকলে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ইহকালে ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখে গেছেন। পরে বিকেল সাড়ে
প্রেস বিজ্ঞপ্তি ॥ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখা’র উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার নবীগঞ্জ শহরস্থ আনোয়ারী গার্ডেন জমিয়তের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ আব্দুল বাছিত। সাধারণ সম্পাদক মুফতি সালেহ্ আহমদ ওয়াছির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতের হামলায় আহত ব্যবসায়ী গৌর দেবনাথের (৪৫) এর অবস্থা সংকটাপন্ন। তিনি ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। গত মঙ্গলবার রাত অনুমান ১২টার দিকে মনতলা বাজারের আনন্দ ট্রেডার্স এর মালিক উপজেলার পানিহাতা গ্রামের আশুতুষ দেবনাথ এর ছেলে গৌর দেবনাথ দোকান বন্ধ করে মোটর সাইকেলযোগে বাড়ী ফেরার পথে পানিহাতা জামতলায় একদল মুখোশধারী ডাকাত তার গতিরোধ
প্রেস বিজ্ঞপ্তি ॥ ৬ নং কুর্শী ইউনিয়ন ছাত্রদল এর উদ্দোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন ছাত্রদল নেতা রাহেল আহমেদ এর সভাপতিত্বে ও রাসেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথী ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মুশাহিদ আলম মুরাদ। বিশেষ অতিথী ছিলেন পৌর ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সুহেল, ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক মোশাহিদ আহমেদ,
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সিএনজি অটোরিকশার ধাক্কায় রবিউল আওয়াল (৭) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিউল আওয়াল উপজেলার পঞ্চাশ গ্রামের রোমান মিয়ার পুত্র। শনিবার বেলা ১১টার দিকে এ বদরগাজি সড়কে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পঞ্চাশ গ্রামের শিশু রবিউল আওয়াল মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে উল্লেখিত স্থানে সড়ক পারাপার হচ্ছিল। এ সময়