বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাবাকে রগ কেটে হত্যা-চেষ্টা হবিগঞ্জ থেকে ছেলে গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি দখলকে কেন্দ্র করে বাবাকে রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জ থেকে ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) র‌্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নাসিরনগর উপজেলার তারাউল্লা এলাকার বাসিন্দা মো. ধনু মিয়ার দুই স্ত্রীর সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে বাড়ি করে দেন তিনি। প্রথম পক্ষের ছেলেদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও বিবাদীরা তার কাছ থেকে আরও জমি দলিল করে নিতে চাপ দিতে থাকে। এতে রাজি না হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে গত ২৬ জুলাই সকাল ১০টার দিকে স্থানীয় মসজিদের সামনে ধনু মিয়াকে দা দিয়ে হাত, পা ও বুকে এলোপাতাড়ি কোপায় অভিযুক্তরা।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ধনু মিয়া নাসিরনগর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়া (৩০) কে গ্রেফতার করে। তিনি ধনু মিয়ার প্রথম পক্ষের ছেলে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com