বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির কৃতজ্ঞতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২০ বা পড়া হয়েছে

বিজ্ঞপ্তি ॥ গত ৩ আগস্ট নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে গোপন ব্যালটে ৪০৭ ভোটে নির্বাচিত করায় নবীগঞ্জ উপজেলার সম্মানিত ভোটার, দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের গভীর কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন নব নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি।
বিবৃতিতে অলিউর রহমান অলি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ঘোষণা করা ‘বহুদলীয় গণতন্ত্র’, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র অবিচল নেতৃত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান এর চিন্তা-দর্শন আমার রাজনীতির মূল অনুপ্রেরণা। তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি দলীয় দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, এই বিজয় আমার একার নয় এটি গণতন্ত্র, নেতৃত্ব, নিষ্ঠা ও ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিচ্ছবি। আগামী দিনগুলোতে নবীগঞ্জ উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনবান্ধব করতে আমি দৃঢ়ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
বিবৃতিতে তিনি সবাই মিলে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com