মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. আফজল হোসেন আর নেই

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের চিকিৎসাজগতে অন্যতম কৃতি ব্যক্তিত্ব, নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, নাদামপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্টাতা সদস্য নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপির নাদামপুর গ্রামের গর্বিত সন্তান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন শনিবার (২রা আগস্ট) ভোরে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তিনি নর্থইস্ট মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন দেশের চিকিৎসা, শিক্ষা, স্বাস্ত্যসেবা ও গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শুধু একজন চিকিৎসকই নন বরং একজন দক্ষ সংগঠক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে বহুদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এছাড়াও তিনি সাহিত্য সংস্কৃতি অনুরাগী ছিলেন। তিনি লেখালেখিতে বেশ মনোযোগী ছিলেন ও হবিগঞ্জ পরিক্রমার সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশের চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
শনিবার বাদ আছর নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের নাদামপুর পৈতৃক বাড়ির প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com