শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বানিয়াচঙ্গের নাইন মার্ডার মামলার আসামি পুলিশের নৌকা ডুবিয়ে হ্যান্ডকাপসহ পালিয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতারকৃত আব্দুল মজিদ পুলিশের হ্যান্ডকাপসহ পালিয়ে গেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬নং কাগাপাশা ইউনিয়নের আওয়ামী লীগ সহ-সভাপতি ও নৌকা প্রতীকের পরাজিত ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদকে সোমবার বাতাকান্দী গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে নৌকায় তুলে থানায় নিয়ে যাচ্চিল পুলিশ। পথিমধ্যে আব্দুল মজিদের আত্মীয় স্বজন নৌকায় পুলিশের উপর হামলা চালায়। এসময় নৌকা ডুবে গেলে হ্যান্ডকাপসহ মজিদ পালিয়ে যান। পরে পুলিশ সদস্যরা পানি থেকে সাতরে কিনারে উঠেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে রাখে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশী অভিযান চলছে।
এ ব্যাপারে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) প্রভাষ কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী আটকের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com