বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

“সবার জন্য শিক্ষা” গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে শেভরণের সেমিনার

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “সবার জন্য শিক্ষা” গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে গত ২৬ এপ্রিল শেভরণ বাংলাদেশের সহায়তায় এনজিও সংস্থা আইডিয়ার উদ্যোগে এক আলোচনা  আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ইকবাল বাহার তালুকদার। আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। সেমিনারের বক্তব্য রাখেন শেভরন বাংলাদেশের কমিউনিটি ম্যানেজার মলয় কুমার সরকার, আউশকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুক মিয়া, দৈনিক বিবিয়ানার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, হাজী বদরুল ইসলাম বকুল, দৈনিক সমকাল প্রতিনিধি এম,এ আহমদ আজাদ, শেভরনের কমিউনিটি কো-অর্ডিনেটর ইমাম হাসান ও আব্দুল লতিফ, প্রভাষক শাহিনা আক্তার, আব্দুল হামিদ নিকসন, সাংবাদিক শাহ সুলতান আহমদ, শওকত আলী, প্রভাষক দিলশাদ আলী প্রমূখ। সেমিনারে শিক্ষার বর্তমান অবস্থা তুলে ধরে বক্তব্য রাখা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com