সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নবীগঞ্জ বিএনপির কাউন্সিল ৫ পদে ১৭ প্রার্থীর লড়াই

  • আপডেট টাইম রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন অনুষ্ঠিত হবে। কাউন্সিলে ৫ পদে ১৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের শেষ মুহুর্তের প্রচারণা শনিবার (২ আগষ্ট) গভীর রাত পর্যন্ত জমজমাট ছিল। আজ রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল সংলগ্ন মাঠে সম্মেলন ও ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্ধারিত কাউন্সিলের ৯ম তফশীল অনুযায়ী রাত পোহাইলেই নির্বাচন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে থাকবেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ।
ফেইসবুকসহ নানা সামাজিক মাধ্যম ছাড়াও পোষ্টার লিপলেট ব্যানার দিয়ে প্রচারণা চলছে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এনিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা ব্যাপক ভাবে চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা রয়েছে। তাই প্রার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন। বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচারণা চলছে।
নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ও সাজ সাজ রব দেখা দিয়েছে। সাজানো হয়েছে ভোট কেন্দ্র ও আলোচনা সভার জন্য সম্মেলন মঞ্চ।
উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মিটিং ও লবিং গ্রুপিং চলছে। যে পাঁচটি পদে নির্বাচন হবে সে গুলো হলো সভাপতি, সিনিয়র সহ -সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
দলীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দূ’ভাগে বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান আহবায়ক সরফরাজ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু। ইতিপূর্বে আহ্বায়ক কমিটি উপজেলার ১৩টি ইউনিয়ন কমিটি গঠন করেন। প্রতিটি ইউনিয়ন কমিটির সব সদস্য কাউন্সিলার হিসাবে গন্য হবেন, এর সাথে সংযুক্ত হবেন নবীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্যরা।
নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেয়া তথ্য মতে ফরম ক্রয়ের ক্রম অনুসারে, সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা ও সাবেক সভাপতি খালেদ আহমদ পাঠান। সিনিয়র সহ-সভাপতি পদে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান ও মোঃ খসরু চৌধুরী। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুর রহমান মজিদ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু, একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি ও নবীগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ।
সাংগঠনিক সম্পাদক পদে নুরুল গনি চৌধুরী সোহেল, এডভোকেট শাহিদ আলী তালুকদার, সোহেল আহমদ চৌধুরী রিপন, জামাল চৌধুরী ও জাহান আহমদ ।
একাধিক বার উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষনা করা হলেও বার বার কোন্দলের কারনে স্থগিত ঘোষনা করা হয়। এবার কাউন্সিল নিয়ে নানা শংকায় বিএনপি নেতাকর্মীরা চুড়ান্ত কাউন্সিলে অংশ নিচ্ছেন। এবার ৯ম বারের মতো কাউন্সিল তারিখ ও তফশিল ঘোষনা করা হয়।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী বলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন উপলক্ষে জমজমাট প্রচারণা চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ বসে আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের চুড়ান্ত তারিখ, স্থান ও তফসিল নির্ধারণ করেন। বিএনপির কাউন্সিলে ১৭ জন প্রার্থী ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকাল ১০টা থেকে বিকার ৪টা পর্যন্ত গোপন ভোট নেয়া হবে। ভোটের জন্য মঞ্চ, প্যান্ডেল, ভোট কক্ষ সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে কে হাসবে বিজয়ের হাসি তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তৃণমূল নেতাকর্মীরা দলের ত্যাগী নেতাদের মুল্যায়ন করতে চান। দু’প্যানেল ভোট যুদ্ধে মরিয়া। প্যানেলের বাহিরেও রয়েছে বিভিন্ন পদে প্রার্থী। জয়ের আশাবাদী প্রার্থীরা। সভাপতি পদে সৈয়দ মতিউর রহমান পিয়ারা ও খালেদ আহমেদ পাঠানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ মুহুর্তে কে বিজয়ী হবে বলা মুশকিল। সাধারণ সম্পাদক পদে সাবেক তুখোড় ছাত্র নেতা শিহাব আহমেদ চৌধুরী এগিয়ে রয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন মজিদুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছাত্র নেতা অলিউর রহমানের অবস্থা সুদৃঢ়। লড়াই হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল খায়ের কায়েদের সাথে। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক যুবনেতা নুরুল গণি চৌধুরী সোহেল ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ রিপন অবস্থান সমানে সমান। এমন আলোচনা কাউন্সিলরদের মুখে মুখে। এ ছাড়া কাউন্সিলকে সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com