বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও বানিয়াচঙ্গের নাইন মার্ডার মামলার আসামি শফিকুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শফিকুল আলম বানিয়াচং উপজেলার নাইন মার্ডার মামলার আসামি। তিনি উপজেলার খাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের মৃত আব্দুল আলীম চৌধুরীর ছেলে ও হবিগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি। বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাব উদ্দিন শাহীন জানান, গ্রেফতার শফিকুল আলম জেলা কৃষকলীগের সহ-সভাপতি। এছাড়া বানিয়াচং থানায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাইন মার্ডার মামলার ৮১নং আসামি। মামলাটি গেল বছর ২২ আগস্ট বানিয়াচং থানায় দায়ের করা হয়। এছাড়া তার বিরুদ্ধে সদর মডেল থানায়ও মামলা রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার আদালতে অন্য একটি মামলার হাজিরা দিতে আসার সময় কোর্ট এলাকা থেকে যৌথবাহিনী তাকে আটক করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com